জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউয়ের রায়ে স্বাক্ষর করেননি আপিল বিভাগের চার বিচারপতি।
মঙ্গলবার তারা রায়ে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট রেজিস্টার সৈয়দ আমিনুল ইসলাম।
রায়ের কপিতে স্বাক্ষর না হওয়ায় তাকে কেন্দ্রীয় কারাগারে পৌঁছানো হয়নি। সোমবার সকালে কামারুজ্জামানের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ফলে তাকে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশই বহাল রয়েছে।
সোমবার সকাল নয়টা ১০ মিনিটের দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ আবেদনে এই রায় দেয়।
বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
এসএইচ





