‘ডেসটিনির সম্পত্তি পুলিশ খাচ্ছে’ একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত এমন প্রতিবেদনে তথ্যের যথেষ্ট বিভ্রাট ঘটেছে বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সেই সঙ্গে বিভ্রান্তকর প্রতিবেদন প্রকাশের প্রতিবাদ জানিয়েছে ডিএমপি। ৭ জুলাইএকটি জাতীয় দৈনিকে এই প্রতিবেদনটি প্রকাশ করে।
বুধবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্মকমিশনার মনিরুল ইসলাম এ প্রতিবাদ জানান।
তিনি বলেন, আদালতের নির্দেশে ডিএমপি কমিশনার রিসিভার হিসেবে ডেসটিনির সম্পদ দেখ-ভালের দায়িত্ব পায় এবং আদালতের নির্দেশেই ডিএমপি কমিশনার এই দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বলেন, ডেসটিনির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাসিক আয়ের বিস্তারিত বিবরণ আদালতের কাছে উপস্থাপন করা হয়।
মনিরুল ইসলাম বলেন, দায়িত্বশীল একটি পত্রিকা কোনো যাছাই-বাছাই না করে এবং আমাদের সঙ্গে বিস্তর কথা না বলে এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা জনগণের সামনে পুলিশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।
তিনি বলেন, যেহেতু, আদালতের নির্দেশে ডিএমপি কমিশনার এ দায়িত্ব পালন করছিলেন, কিন্তু আদালতকে অবহিত না করে এবং যাছাই-বাছাই না করে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা আদালত অবমাননার শামিল।
তিনি বলেন, ডিএমপি ডেসটিনির ৫০টি গাড়ি নয় বাস্তবে ২০টি গাড়ি ব্যবহার করছে।২০১৩ সালের ফেব্রুয়ারিতে আদালতের নির্দেশে ডেসটিনির ২৭টি গাড়ি জব্দ করে ডিএমপি। এর মধ্যে তিনটি গাড়ি আদালতের নির্দেশে মালিককে ফেরত দিয়ে দেওয়া হয়।
দেশের বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিক পত্রিকায় ৭ জুলাই সংখ্যায় ‘ডেসটিনির সম্পত্তি পুলিশ খাচ্ছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, ‘ডেসটিনির সম্পদ: দায়িত্বের বাইরে গিয়ে কাজ করছে পুলিশ’।
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্মকমিশনার মনিরুল ইসলামআরও বলেন, যেখানে আদালত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে, সেখানে দায়িত্বের বাইরে গিয়ে কাজ করছে পুলিশএমন প্রতিবেদন প্রকাশ করা আদালতের সিদ্ধান্ত বিরোধী। এরপরিপ্রেক্ষিতেএধরনেরপ্রতিবেদনপ্রকাশকরাআদালতঅবমাননারশামিলবলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা, জেইউ, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)// এআর





