নারায়ণগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক লুৎফা বেগম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বদরুল আলম বাদসা নারায়ণগঞ্জ জেলার পুরাতন ৯৫ ও নতুন ১৯৮ নলুয়া রোড এলাকার বজলুর রহমান ওরফে কাজল মিয়ার ছেলে।

এ মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে প্রত্যক্ষদর্শী ১৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এসময় বাদী পক্ষের আইনজীবী ছিলেন পিপি রকিবুদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালে নারায়ণগঞ্জ জেলায় স্ত্রী জান্নাতুন ফেরদৌস জেনিকে যৌতুকের দাবিতে গলাচিপে হত্যা করে স্বামী বদরুল আলম।

এ ঘটনায় জেনির বাবা জয়নাল আবেদিন বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে প্রত্যক্ষদর্শী ১৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এর প্রেক্ষিতে সোমবার আদালত আসামির মৃত্যুদণ্ড দেন এবং সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ইআর