পূর্ব ঘোষিত সমাবেশে পুলিশি বাধার প্রতিবাদে সারাদেশে আদালত বর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একইসাথে সুপ্রিমকোর্ট অঙ্গনে মিছিল করেছে আইনজীবীরা।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে আদালত বর্জন কর্মসূচি শুরু হয়েছে। চলবে বেলা দেড়টা পর্যন্ত।
দেশব্যাপী গুম, খুন ও অপহরণের প্রতিবাদে শনিবার সুপ্রিম কোর্ট অঙ্গনে পূর্ব ঘোষিত সমাবেশে বাধা দেয় পুলিশ।
পরে জাতীয়  প্রেসক্লাবে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের ওই সমাবেশ থেকে রোববার সারাদেশে আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করে আইনজীবী  ফোরাম।
এছাড়া আগামী ২৭ মে দেশের সব বারে মানববন্ধন এবং ২৮ ও ২৯ মে কালো পতাকা মিছিল কর্মসূচি  দেয়া হয়েছে।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]