সদ্যবহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী ওরএফ ক্যাসিনো সম্রাটকে কারাবিধি অনুযায়ী উন্নত চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে সম্রাটের উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তির আবেদন করেন তার আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা।

আবেদনে আইনজীবী শাহনাজ পারভীন হীরা উল্লেখ করেন, সম্রাট খুবই অসুস্থ। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। উন্নত চিকিৎসা না পেলে জীবন সংকটময় হতে পারে।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে উন্নত চিকিৎসা দিতে নির্দেশ দেন।

রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এম বিল্লাহ