বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল বিভাগের সাবেক কর্মকর্তা (ডিইউ) সফিকুর রহমান এবং ফোরম্যান শেখ ফরিদ চক্রের বিরুদ্ধে মূল্যবান যন্ত্রপাতি ও তার বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের পরিচালক মো. নূর আহম্মদের তত্বাবধানে উপ পরিচালক মো. নাছির উদ্দিনকে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেয়া হয়েছে।
দুদকের উপ পরিচালক মো. নাছির উদ্দিনকে ওই দুর্নীতিবাজ কোটিপতি চক্রের অবৈধ সম্পদের অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলেরও দায়িত্ব দেয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল বিভাগের সাবেক ডিইউ সফিকুর রহমান এবং ফোরম্যান শেখ ফরিদের নেতৃত্বাধীন একটি শক্তিশালী চক্র পরিকল্পিত ভাবে কোটি কোটি টাকার লোপাটের রাজত্ব কায়েম করেছে।
জানা যায়, ওই চক্রের সদস্যরা রেলওয়ের মূল্যবান যন্ত্রপাতি ও তার চোরাইপথে বিক্রি রাতারাতি কোটিপতি হয়েছেন। অথচ তাদের বিরুদ্ধে এতদিন সরকারের পক্ষ থেকে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে রেলওয়ের পূর্বাঞ্চল বিভাগে দুর্নীতি ও নানা অনিয়মই আজ নিয়মে পরিনত হয়েছে।
দুদকে জমা হওয়া ১১ পাতার অভিযোগপত্রে রেলওয়ের কোটিপতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে মূল্যবান যন্ত্রপাতি ও তার বিক্রির মাধ্যমে রাতারাতি অঢেল সম্পদের বিবরণ উল্লেখ করা হয়েছে।
একে





