টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের হতে আইনগত বাধা কেটেছে। কৃষক- শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের আপিল বুধবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের হাইকার্টের রায় বহাল রেখেছে আদালত। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। এর ফলে ঐ আসনের উপনির্বাচন হতে আর কোনো আইনগত বাধা থাকল না।

এআই