স্বর্ণের বারসহ গ্রেফতারকৃত সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম জয়নব বেগম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বিমান বন্দর থানার এসআই জসিম উদ্দিন মামলার তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
উল্লেখ্য, গত রোববার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক এলাকা থেকে ১৪ কেজি ওজনের ১১৯ টি স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জসিমউদ্দিন, আমির হোসেন, রাশেদ চৌধুরী, মো. নাজিম, সালাউদ্দিন, লোকমান ভূইয়া এবং আনোয়ার হোসেন।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





