সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নতুন ৩ জন বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (০৮ অক্টোবর) সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদেরকে এই নিয়োগ দেন।
শপথ গ্রহণের পর তাদের এই নতুন নিয়োগ কার্যকর হবে। নতুন ৩ জনকে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হলেন ৭ জন।
নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন- হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি মো. নূরুজ্জামান ননী।
এদিকে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন সই করা বিজ্ঞপতিতে বলা হয়, মঙ্গলবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগের নতুন ৩ বিচারপতিকে শপথ পড়াবেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হবে।
শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন।
এমবি





