দেশ এনার্জি লিমিটেডের দুই উদ্যোক্তার শেয়ার যথাযথ দাম দিয়ে কিনে নিতে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আনিসুল হককে নির্দেশের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ নির্দেশ স্থগিত করে আদেশ দেন।
গত ১৯ মে বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চে দেশ এনার্জির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনিসুল হককে ওই নির্দেশ নির্দেশ দিয়েছিলেন।
ওই রায়ে দেশ এনার্জি লিমিটেডের উদ্যোক্তা নূহের লতিফ খান ও তার বোন শাহপার সাবার শেয়ার উপযুক্ত দাম দিয়ে কিনে নিতে আনিসুল হক ও তার সহযোগীদের নির্দেশ দেয়া হয়েছিল।
উদীয়মান ব্যবসায়ী হিসাবে ২০১২ সালে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের শিরোনামে আসা নূহের লতিফ খান মাত্র ২১ বছর বয়সে দেশ এনার্জি গড়ে তোলেন। সাবাও দেশ এনার্জির একজন উদ্যোক্তা পরিচালক। এ কোম্পানিতে তাদের শেয়ারের পরিমাণ ১০ শতাংশ করে।
২০০৫ সালে প্রতিষ্ঠিত দেশ এনার্জি লিমিটেডের অধীনে সিলেটের কুমারগাঁওয়ে গ্যাসচালিত ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলনির্ভর দু’টি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে,যার মোট উৎপাদন ক্ষমতা ১১০ মেগাওয়াট।
আনিসুল হক বর্তমানে দেশ এনার্জি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং তার ছেলে নাভিদুল হক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন।
[b]ঢাকা, কেএ ১ জুন (টাইমনিউজবিডি.কম)//[/b]
আনিসুল হককে দেয়া আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত
দেশ এনার্জি লিমিটেডের দুই উদ্যোক্তার শেয়ার যথাযথ দাম দিয়ে কিনে নিতে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আনিসুল হককে নির্দেশের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
রোববার আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে
অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী রোববার (২৫ অক্টোবর) আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর
বহুল আলোচিত দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হবে আগামী ৮ ডিসেম্বর। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ দিন ধার্য করেন।
`অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না’
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট বাণিজ্য, দুর্নীতি ও অনৈতিক সিন্ডিকেটের কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ‘যতদিন আমি এই কার্যালয়ে আছি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো ধরনের দুর্নীতির জায়গা থাকবে না।’ আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, স্বাধীনতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর: স্থগিতাদেশ দেননি চেম্বার আদালত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকার বেশি কর পরিশোধে হাইকোর্টের দেওয়া রায়ে আপাতত কোনো স্থগিতাদেশ দেননি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। তবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না বলে আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
বার সভাপতির সঙ্গে প্রধান বিচারপতির বাকবিতণ্ডা, এজলাস ছাড়লেন আপিল বিভাগ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে প্রধান বিচারপতির উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে এজলাস ছেড়ে খাস কামরায় চলে গেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
















