বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) জিএম আরফিনা বেগমকে নিয়োগ বাণিজ্য অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের সহকারী পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. সাইফুল ইসলাম এ তলবি নোটিশ পাঠিয়েছেন।
আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় তাকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
জানা যায়, দুদকের তলবি নোটিশের তালিকায় আরো নাম রয়েছে; বিডিবিএলের ডিজিএম এ কে এম শফিকুল ইসলাম ও ডিজিএম সাখাওয়াত হোসেনের নাম। তাদেরকেও তলবি নোটিশ পাঠানো হচ্ছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ওই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে লোক নিয়োগে নানা অনিয়ম,স্বজন প্রীতি ও উৎকোচের বিনিময়ে পছন্দের লোকজনকে চাকরি দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার।
তারা পরস্পর যোগসাজশে নিয়োগ বাণিজ্যের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের অর্থ আত্মসাতের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগ রয়েছে দুদকে।
ফলে ওইসব অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করছেন বলে জানা যায়।
একে





