আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে আটক দালাল চক্রের ১২ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে র্যাদব-২ এর ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩০ মে) বেলা দেড়টা থেকে ৩টা পর্যন্ত র্যাব-২ এর বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সোহাগ হোসেন (২০), শাওন হোসেন (১৫), নজরুল ইসলাম সুমন (২৩), হোসেন আলী (৪০), মো. ইয়াদ আলী (৪৬), আক্তার হোসেন (৫০), নবির মিয়া ওরফে হারুন (৬০), সাইফুল ইসলাম (৩০), হেলাল হোসেন (২১), কবির হোসেন (৩৫), মো. নাঈম হোসেন (২৯), এবং খোরশেদ আলম (৩০)।
র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ০১ জনকে অর্থদণ্ড করা হয়।
দণ্ডপ্রাপ্তদের কয়েক জনকে ইতোপূর্বে একই ধরনের অভিযানে দণ্ডিত করা হয়েছিল বলেও জানান তিনি।
অভিযান পরিচালনা করেন র্যাব-২ এর উপ-পরিচালক মেজর মো. আতাউর রহমান এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন।
মেজর মো. আতাউর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করা হচ্ছে।
২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ১৫ মে পর্যন্ত পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ১৯৫ জন পাসর্পোট দালাল চক্রের সদস্যকে আটক করে র্যাব।
ওএফ





