বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, সৌদি আরবে ই-পাসপোর্টের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। আগে যেখানে প্রতি মাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের জন্য এনরোলমেন্ট করা হতো, সেখানে দূতাবাসের উদ্যোগে গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।

পোস্টে বলা হয়, ই-পাসপোর্টের জন্য আবেদনকারীদের অতিরিক্ত তথ্য যাচাই ও পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে সময় প্রয়োজন হচ্ছে। ফলে পাসপোর্ট হাতে পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ১৫ হাজার ৪৩৪টি ই-পাসপোর্ট বিতরণ করা হয়েছে। আরও ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট বর্তমানে প্রিন্টিং পর্যায়ে রয়েছে।

এ ছাড়া ২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

প্রবাসীদের সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে ই-পাসপোর্টের কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে দূতাবাস কাজ করছে বলেও জানানো হয়েছে।

এস