মা-মেয়েকে জবাই করে হত্যার দায়ে তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা তিনজন হলেন, আবদুল মালেক ওরফে হিরু মালেক (৩৬), ওমর ফারুক (৩৭) এবং আবদুস সালাম (৩৯)।
২০১২ সালের ১৩ আগস্ট রাতে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় আমেনা মঞ্জিলে মা মাবিয়া ও তার মেয়ে সাদিয়াকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিনজনকে আসামি করে স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার রায় ঘোষণা করেন আদালত।
ঢাকা, ১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





