বাংলাদেশ রেলওয়ের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) ফারুক আহমেদের বিরুদ্ধে রেলের বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়ের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ ও দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কশিমন (দুদক)।
সম্প্রতি দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারীকে এ অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) ফারুক আহমেদের বিরুদ্ধে জেনারেটিং সেট ক্রয়ের দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
তিনি এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ১২টি জেনারেটিং সেট ক্রয়ের ক্ষেত্রে ২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার দেখিয়েছেন। তিনি প্রায় এক কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
এসব অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যেই নথিপত্র সংগ্রহ করা হয়েছে। তবে নথিপত্র পর্যালোচনা শেষে অভিযুক্ত প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোটিশ পাঠিয়ে দুদকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেয়া হবে বলে জানান যায়।
একে/এসএইচ





