ইসলামী ব্যাংক লিমিটেড’র অফসোর ব্যাংকিং ইউনিটের ২ হাজার কোটি টাকার রহস্যময় তহবিল বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

এ টিমের বাকী ৩ সদস্য হলেন; সহকারি পরিচালক মোঃ মাসুদুর রহমান, উপ-সহকারি পরিচালক আব্দুল ওয়াদুদ এবং উপ-সহকারি পরিচালক সাইদুজ্জামান।

জানা যায়, ওই টিম গঠনের পরপরই টিম লিডার সৈয়দ ইকবাল হোসেন বিষয়টি অনুসন্ধানে নিজের অপরাগতা প্রকাশ করে টিম থেকে অব্যাহতি চেয়েছেন।

দুদক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের তদন্তে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার লেনদেনের একটি তহবিল চিহ্নিত করেছে। তবে প্রকৃত অর্থের পরিমাণ আরো বেশি হতে পারে বলে ধারণা করা হয়।

তবে বৈদেশিক মূদ্রায় লেনদেন হওয়া বিশেষায়িত ‘অফসোর ইউনিট'’র অর্থ সম্পর্কে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের ব্যাখ্যা এবং জবাবে নাকি বাংলাদেশ ব্যাংক সন্তোষ্ট হতে পারেনি।

যারফলে বাংলাদেশ ব্যাংক ওই' লেন দেন এবং তহবিলের বিষয়টি খতিয়ে দেখতে দুদকের মানি লন্ডারিং শাখাকে খতিয়ে দেখতে বলেছে। বাংলাদেশ ব্যাংকের পাঠানো প্রতিবেদনের উপর ভিত্তি করেই দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে ৪ সদস্যের টিম গঠন করেছে।
একে