গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় রিমান্ড শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়ার আদালতে দুদুকে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন। আদালতে তার আইনজীবীদের কোনো আবেদন না থাকায় আদালত দুদুকে কারাগারে পাঠোনোর নির্দেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে নতুন রিমান্ড আবেদন করে কারাগারে আটক রাখার আবেদন জানান।

১২ জানুয়ারি মিরপুর থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে দুদুকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম আমিনুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মিরপুর রোকেয়া সরণীতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ২৮ জানুয়ারি দুদুকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

২ ফেব্রুয়ারি তাকে চার দিনের রিমান্ডে এবং সর্বশেষ ৮ ফেব্রুয়ারি দুদুর বিরুদ্ধে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ১১ জানুয়ারি রাত ৯টার দিকে মিরপুর এলাকা থেকে শামসুজ্জামান দুদুকে আটক করা হয়।

জেএ