সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আ ন ম এহছানুল হক মিলনকে নাশকতার ১৩ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।  

আজ (১২ ডিসেম্বর) বুধবার মিলনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।   

এর আগে (২৩ নভেম্বর) শুক্রবার ভোররাতে চট্টগামের চকবাজার থানার ৪৫২ চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামের তার বন্ধুর বাসা থেকে আ ন ম এহসানুল হক মিলনকে গ্রেফতার করে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসে ডিবি পুলিশ। মিলনকে পুলিশ সুপার কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ শেষে সফিউল আজমের  আদালতে হাজির করা হয়।

চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারক মোহাম্মদ হাকিম শফিউল আজম ৩ মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন।

মিলনের আইনজীবী কামরুল ইসলাম জানান, তাঁর মোয়াক্কেল যেহেতু অসুস্থ। তাই আদালতের কাছে সুচিকিৎসার জন্যও আবেদন করা হয়েছে। তিনি আরও জানান, মিলনের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সবগুলোই রাজনৈতিক প্রতিপক্ষদের দায়ের করা।   

বিস্তারিত আসছে…

এমবি