শীঘ্রই এটিএম আজহারুল ইসলামে আপিলের রায় প্রকাশ হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রায়ের পর আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টায় নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, শীঘ্রই এটিএম আজহারুল ইসলামে আপিলের রায় প্রকাশ হবে। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এখন আসামিপক্ষ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলে তার শুনানি হবে।

তিনি রায়ের ব্যাখ্যায় বলেন, মৃত্যুদণ্ডের তিন অভিযোগ আপিলের রায়ে সংখ্যাগরিষ্ঠ মতামতে বহাল আছে। অভিযোগ গুলো হলো- ২, ৩ ও ৪। ৫ নম্বর অভিযোগ থেকে খলাস এবং ৬ নম্বর অভিযোগের পাচ বছরের সাজা বহাল আছে।

এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের রায় বহাল রাখেন। আপিল বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নুরুজ্জামান।

এমবি