আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদকে দিলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে না।
সোমবার দুপুরে আইন কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন তিনি।
খায়রুল হক বলেন, গণতন্ত্রের সূতিকাগার ইংল্যান্ডে এই ব্যবস্থা প্রচলিত আছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ উন্নত গণতন্ত্রের সব দেশেই এটা আছে। এমনকি ভারতেও এটা আছে।
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের অবস্থা উন্নত দেশগুলোর মতো না হওয়ার পরও বিচারক অভিশংসনের ক্ষমতা সংসদকে দেয়া ঠিক হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, সংসদকে এই ক্ষমতা দেয়ার সময় ওই সব দেশের অবস্থাও আমাদের মতোই ছিল।
এই ক্ষমতা সংসদকে ফিরিয়ে দিলে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে মন্তব্য করে আইন কমিশনের চেয়ারম্যান বলেন, আমাদের দেশে বাহাত্তরের সংবিধানেও এটা ছিল। কিন্তু কাউকে অভিশংসন করা হয়নি।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সোমবার মন্ত্রিসভার বৈঠকে সংবিধান সংশোধনের খসড়া অনুমোদন করা হয়।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





