ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের ২ পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কশিনের (দুদক)।

রোববার দুদক উপ-পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মীর মো. জয়নুল আবেদীন শিবলী বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ইউনাইটেড এয়ার ওয়েজের পরিচালক মো. শফিকুর রহমান, পরিচালক খন্দকার মামুন আলীকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্রমতে, ইউনাইটেড এয়ারওয়েজের মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক বাজারের ২০ বছরের পুরনো ৩টি এমডি-৮৩ উড়োজাহাজ ক্রয়ের মাধ্যমে ১ কোটি ডলার বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। একই সঙ্গে শেয়ার বাজার থেকে ৪১৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অখিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এ অভিযোগে দুদকের দায়িত্ব প্রাপ্ত অনুসন্ধানী কর্মকর্তা ইউনাইটেড এয়ার ওয়েজ লিমিটেডের এমডি ক্যাপটেন তাছবিরুল আহমেদ চৌধুরীসহ ১৮জনকে তলব করা হয়।

এর মধ্যে গত ৮ ফেব্রুয়ারি বেলা ১১ টায় দুদক কার্যালয়ে এমডি ক্যাপটেন তাছবিরুল আহমেদ চৌধুরীকে তলব কর হয়। কিন্তু তিনি দেশের বাইরে থাকায় ওই দিন দুদকে আসতে পারেননি। কিন্তু পরে সময় নিয়েছেন।

এ ছাড়া বাকী ১৭ জনের মধ্যে গত ফেব্রুয়ারি বেলা ১১ টায় দুদকে পরিচালক মাহতাবুর রহমান, পরিচালক শাহিনুর আলম, পরিচালক মাজহারুল হক, পরিচালক জাকির হোসেন, পরিচালক আহফাজ মিঞার আসার কথা থাকলেও তারা ওই দিন আসেননি।

আজ ১৫ ফেব্রুয়ারি বেলা ১১ টায় আসার কথা ছিল, পরিচালক মো. শফিকুর রহমান, পরিচালক খন্দকার মামুন আলী, পরিচালক হাজী সানোয়ার মিয়া, পরিচালক আজিজুর রহমান, পরিচালক তরুন মিঞা, পরিচালক রাজা মিঞার।কিন্তু শফিকুর রহমান ও মামুন আলী ছাড়া কেউ আসেননি।

তবে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি বেলা ১০ টায় পরিচালক মিসেস খন্দকার ফেরদৌসি বেগম, পরিচালক মিসেস কন্দকার তাসলিমা চৌধুরী, পরিচালক সাঈদ চৌধুরী, পরিচালক খসরুজ্জামন, পরিচালক আবদুল কুদ্দুস কাজল, এজিএম তৌফিক আহমেদেরদুদকে আসার কথা রয়েছে।

একে/ইআর