আদালত অবমাননার অভিযোগে সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে পরবর্তী শুনানির দিন ১৮ মার্চ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ব্লগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে আপত্তিকর মন্তব্য করার মাধ্যমে আদালত অবমাননা করা হয় বলে দাবি করে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার হাজির হয়ে তার মন্তব্যের ব্যাখ্যা দিতে গত ২০ ফেব্রুয়ারি বার্গম্যানকে তলব করেছিলেন ট্রাইব্যুনাল। তাকে সশরীরে উপস্থিত হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে তার মন্তব্যের ব্যাখ্যা দিতে বলেছিলেন ট্রাইব্যুনাল। বার্গম্যানের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান দুই সপ্তাহের সময়ের আবেদন জানান।
পরে এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ১৮ মার্চ ধার্য করেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।
ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ইংরেজি দৈনিক দ্য নিউএজের বিশেষ প্রতিনিধি। তিনি সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের মেয়ের জামাতা। ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেনের মেয়ে ও ডেভিড বার্গম্যানের স্ত্রী ব্যারিস্টার সারা হোসেন।
ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে হাইকোর্টের একজন আইনজীবীর দায়ের করা আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষে ২০ ফেব্রুয়ারি তাকে তলব করেন ট্রাইব্যুনাল। ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দফতরে ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আবেদনটি জমা দেন। আবেদনকারী আইনজীবী ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এবং রায় সম্পর্কে ব্লগে মন্তব্য করায় কেন বার্গম্যানের বিরুদ্ধে কারণ দর্শানোর (শো’কজ) নোটিশ জারি করা হবে না তা জানতে চাওয়ারও আবেদন করেন।
আবেদনকারী আইনজীবী আবেদনে বলেন, সাংবাদিক ডেভিড বার্গম্যান তার নিজস্ব ওয়েবসাইটে আজাদ জাজমেন্ট অ্যানালাইসিস-১; ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল অ্যান্ড ডিফেন্স ইনডিকোয়েন্সি এবং আজাদ জাজমেন্ট অ্যানালাইসিস-২; ট্রাইব্যুনাল অ্যাজাম্পশন শীর্ষক বিতর্কিত লেখা প্রকাশ করেন।
এসব লেখায় ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের রায় নিয়ে করা মন্তব্যে ট্রাইব্যুনালের মর্যাদাহানি হয়েছে বলে আবেদনে অভিযোগ করা হয়েছে। ওই আইনজীবী তার আবেদনে ডেভিড বার্গম্যানের ব্লগে অপর ফাঁসির দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় নিয়ে করা মন্তব্যেও আদালত অবমাননা হয়েছে বলে উল্লেখ করেছেন।
২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার আগে থেকেই এই ব্রিটিশ সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ বিষয়ে কাজ শুরু করেন। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে গবেষণা, বিভিন্ন লেখালেখি ও কয়েকটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করেছেন ডেভিড বার্গম্যান।
ব্লগে ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের রায় নিয়ে বিতর্কিত লেখা ছাড়াও বিভিন্ন মহলে তার বিরুদ্ধে জামায়াতের পেইড এজেন্ট হিসেবে কাজ কারার অভিযোগ রয়েছে। ২০১১ সালে আদালত অবমাননার অভিযোগের পর ভারতের তেহেলকাডটকমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জামায়াত সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার এবং বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছিলেন তিনি।
ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে এ আবেদনের আগেও একবার তাকে সতর্ক করেছিলেন ট্রাইব্যুনাল।
২০১১ সালের ২ অক্টোবর জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন বিষয়ে ইংরেজি দৈনিক দ্য নিউএজের সম্পাদকীয় পাতায় বার্গম্যানের ‘আ ক্রুশিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শিরোনামে একটি লেখা প্রকাশিত হয়।
৩ অক্টোবর আদালত অবমাননার অভিযোগে প্রতিবেদক ডেভিড বার্গম্যান, নিউএজের সম্পাদক নুরুল কবির এবং প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানের বিরুদ্ধে এর কারণ দর্শাতে রুল জারি করেন। শুনানি শেষে ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তার আদেশে প্রতিবেদক ডেভিড বার্গম্যানকে সর্বোচ্চ সতর্ক করেন।
সে সময় আদালত অবমাননা হয়েছে উল্লেখ করে ট্রাইব্যুনাল শুধুমাত্র ভাবমূর্তির বিবেচনায় সংশ্লিষ্টদের অভিযোগ থেকে অব্যাহতি দেন।
[b]ঢাকা,৬মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ
[/b]
ডেভিড বার্গম্যানের পরবর্তী শুনানি ১৮ মার্চ
আদালত অবমাননার অভিযোগে সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে পরবর্তী শুনানির দিন ১৮ মার্চ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ব্লগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে আপত্তিকর মন্তব্য করার মাধ্যমে আদালত অবমাননা করা হয় বলে দাবি করে ট্রাইব্যুনাল
যাচাই হচ্ছে বিপুল ডিজিটাল আলামত’ ‘সাগর-রুনি হত্যা তদন্তে নাটকীয় মোড়
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে বর্তমান সরকারের কোনো ‘লুকোচুরি’ নেই এবং কাউকে বাঁচানোরও কোনো উদ্দেশ্য নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
মাসুদ সাঈদী ‘লাশ দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ভূয়া মুক্তিযোদ্ধাকে 'গার্ড অব অনার' প্রদানে’
যুদ্ধাপরাধ মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীর দাফন এবং তাকে ‘গার্ড অব অনার’ প্রদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তার মতে, মানিক পশারীর লাশ দাফন বা জানাজায় কোনো বাধা ছিল না, তবে আপত্তি ছিল একজন কথিত ‘ভুয়া মুক্তিযোদ্ধাকে’ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের বিষয়ে।
স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুজন মিয়াকে ২০১৯ সালের ২৭ মার্চ গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধ ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
নানক-তাপসসহ ২৮ আসামির মামলায় সাক্ষ্যগ্রহণ ১২ অক্টোবর
রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় ৯ জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। নতুন করে আগামী ১২ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
















