বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 'আইন বহির্ভূতভাবে' চার্জ গঠনের প্রতিবাদে কালো পতাকাসহ মিছিল করছে সুপ্রিমকোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মিছিল করে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়ের অপসারণ এবং চার্জ গঠন প্রত্যাহারের দাবি করেন।
[b]ঢাকা, একেএ, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি) // জেএুু
[/b]