মাদক মামলায় বাংলা সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানার দায়ের করা মামলায় ৩ দফা রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
আজ রোববার ( ২৯ আগস্ট ) আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এ আবেদন করেন।
গত ৪ আগস্ট বিপুল মাদকসহ বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করে র্যাব। ৫ আগস্ট ৪ দিন এবং ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হলে নায়িকাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সর্বশেষ গত ১৯ আগস্ট পরীমণির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৩য় দফা রিমান্ড শেষে ২১ আগস্ট আদালতে হাজির করা হলে পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
উল্লেখ্য, পরীমণি ২০১৪ সালে সিনেমা জগতে আসেন। এ পর্যন্ত ৩০টি সিনেমা ও ৫-৭ টি টিভিসিতে অভিনয় করেছেন। প্রযোজক রাজ তাকে পিরোজপুর থেকে সিনেমা জগতে নিয়ে আসেন।
এইচএন





