রাজধানীর স্টেডিয়াম মার্কেটে অভিযান চালিয়ে চোরাই মোবাইল সেট বিক্রি করার সময় হাতে নাতে তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-৩।
এসময় তাদের কাছ থেকে একশটি চোরাই মোবাইল, লেপটপ ও ১১ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএইচ





