মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ৩০তম সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমানের জেরার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সোবহানের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায়এই আদেশ দেন।
প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন বলেন, ট্রাইব্যুনালের নির্ধারিত দিনে আব্দুস সোবহানের মামলর তদন্ত কর্মকর্তা মতিউর রহমানের জেরার জন্য ধার্য ছিল। আসামি পক্ষে কোন আইনজীবী উপস্থিত না থাকায় এবং সময় আবেদন না করায় জেরার কার্যক্রম বন্ধ করে মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা নুর হোসেনকে আগামীকাল মঙ্গলবার পরবর্তী সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন ধার্য করা হয়।
রোববার মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মতিউর রহমানের জবানবন্দি গ্রহণ ও আংশিক জেরা শেষ হয়। আজও মামলার এই তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।।
আজ নির্ধারিত দিন তদন্ত কর্মকর্তাকে জেরার কথা জন্য আসামীপক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত না হওয়ায় আদালত উক্ত সাক্ষীর জেরা স্থগিত করে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করে দেন।
আজ উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন এবং প্রসিকিউটর সুলতানা রেজিয়া চমন।
গত ১৯ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।।
এর আগে ১৫ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে ৮৬ পৃষ্ঠার ওই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেন প্রসিকিউশন।
আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের ৯টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।।
গত বছরের ১৫ এপ্রিল থেকে সুবহানের বিরুদ্ধে তদন্ত শুরু করে গত ১২ সেপ্টেম্বর তদন্ত কাজ সম্পন্ন করেন তদন্ত সংস্থা।তদন্তের স্বার্থে গত ১ সেপ্টেম্বর সেফহোমে নিয়ে সুবহানকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত সংস্থা।।
৯টি অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা ও জব্দ তালিকার সাক্ষীসহ মোট ৪৩ জনকে সাক্ষী করা হয়েছে সুবহানের বিরুদ্ধে।গত বছরের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সুবহানকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।।
ঢাকা,কেএ,২২ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,এসআর





