শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ৩’শ গ্রাম ওজনের ৭টি স্বর্ণের বারসহ দুই কর্মচারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দ সদস্যরা।
শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে সৌদি এয়ারওয়েজের টিআর-২৬৫৬ ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, সৌদি এয়ারলাইন্সের ক্রু পোর্টার নাজির আহমেদ এবং আসলাম খান।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে আসার পর সৌদি এয়ারলাইন্সের নাজির স্বর্ণের বার এবং কয়েকটি চেন আসলামের নিকট হস্তান্তর করার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় শুল্ক গোয়েন্দা তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আসলামকে স্বর্ণ হস্তান্তরের কথা জানায়। পরবর্তীতে আসলামকেও আটক করে শুল্ক গোয়েন্দা। জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণের বার ও চেইনের আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা।
ঢাকা, জেইউ, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম//