৭১’র মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর স্বাস্থ্যগত রিপোর্ট আজ বিকেলে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রেজিষ্টার এ কে এম নাছির উদ্দীন মাহমুদ তথ্যটি টাইমনিউজকে নিশ্চিত করেছে।
এর আগে জেল সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে এ স্বাস্থ্য রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ যেতে পারে। নিজামীর শারীরিক অবস্থার ‘কিছুটা উন্নতি’ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী।
উল্লেখ্য, উচ্চ রক্তচাপজনিত অসুস্থতার কারণে গত মঙ্গলবার নিজামীর রায় দেয়নি ট্রাইব্যুনাল-১।
ঢাকা, কেএ, ২৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





