সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত ‘জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য খাতের অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনামলে এ খাত অনেক পিছিয়ে গেছে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে দায়িত্বশীল সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
‘সবার জন্য ক্যানসার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’ শীর্ষক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে দেশের রোগীরা আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, আধুনিক চিকিৎসাযন্ত্র পরিচালনার জন্য দেশে প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। প্রয়োজনে তাঁদের তিন মাস প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়।
ক্যানসারের আধুনিক চিকিৎসাযন্ত্র স্থাপন ও চালুর ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, এসব যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সহায়তায় উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এস
















