সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী সুদেন্দু বিকাশ গোস্বামীর বিরুদ্ধে বিমান বন্দরের রানওয়ে মেরামতের নামে দুর্নীতি ও ভুয়া বিল ভাউচারে ১২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক।

একই সঙ্গে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টিও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সভায় উপ পরিচালক আবদুছ সাত্তার সরকারকে অনুসন্ধানী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। একই সঙ্গে দুদকের পরিচালক মনিরুজ্জামানকে তদারকির দায়িত্ব দেয়া হয়েছে।

জানা যায়, গত ১৩ জানুয়ারি সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে বিমান বন্দরের রানওয়ে মেরামতের নামে দুর্নীতি ও ভুয়া বিল ভাউচারে ১২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ যাচাই বাছাই কমিটি অনুসন্ধানের জন্য কমিশনে পাঠায়।

পরে গত ২৫ ফেব্রুয়ারি কমিশন ওই অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে উপ পরিচালক আবদুছ সাত্তার সরকারকে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেয়া হয়।

এদিকে উপ পরিচালক আবদুছ সাত্তার সরকার ওই অভিযোগের তথ্য উপাত্ত সংগ্রহের জন্য বিভিন্ন দফতরে নথি পত্র চেয়ে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

একে