রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই ভাইবোন হত্যা মামলার আসামি তাদের মা মাহফুজা মালেক জেসমিনকে আজ শুক্রবার দুপুরে আদালতে নেওয়া হয়েছে। দুপুর সাড়ে ১২টার কিছু পরে তাঁকে রামপুরা থানা থেকে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এ মামলায় মাহফুজাকে জিজ্ঞাসাবাদে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছে বলে জানা গেছে।

রামপুরা থানার পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে মাহফুজা থানার হাজতখানায় ছিলেন। সেখানে পুলিশ তাঁকে বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করেছে। প্রতি বারই আসামি মাহফুজা বলেছেন, বাচ্চাদের পড়াশোনা নিয়ে চিন্তিত ছিলেন। এ কারণে হত্যা করেছেন।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীতে খুন হয় নুসরাত আমান ও আলভী আমান নামের দুই শিশু। এ ঘটনায় তাদের মাকে আসামি করে বাবা আমান উল্লাহ থানায় মামলা করেছেন। মামলাটি তদন্ত করেছেন রামপুরা থানার পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

এমই