নারায়ণগঞ্জ বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা মেট্টপলিটান আদালতে মামলার আইও এসআই ওয়াহিদুজ্জামান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে তৈমুরের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।
গত সোমবার পল্টন থানায় চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





