সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রারমো. জাকির হোসেন’কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব (ভারপ্রাপ্ত) পালনের আদেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার জেমস্ রিচার্ড ক্রুশ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এর দায়িত্ব (ভারপ্রাপ্ত) পালনের আদেশ দিয়েছেন।
এ আদেশ ২২ অক্টোবর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত ১৪ অক্টোবর রেজিস্ট্রার জেনারেলসহ ১০ প্রশাসনিক কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।
এমবি





