রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আজ রোববার (২৩ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৪৮৪ পিস ইয়াবা, নয় কেজি ৬০ গ্রাম গাঁজা, তিন গ্রাম ৪৬৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। তথ্যসূত্র : ডিএমপি নিউজ।
এবিএস





