বিভিন্ন দুর্নীতির মামলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে সাতজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে রয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষক।
তাদের গ্রেফতারের কথা সোমবার (১৮ এপ্রিল) জানানো হয়। দুদকের উপ-পরিচালক (গণসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ কথা জানান।
আটক সাতজন হলেন- শিক্ষা অধিদফতরের সিস্টেম এনালিস্ট আবুল ফজল, ঢাকা সদর রেকর্ড রুমের সাবেক সাব-রেজিস্ট্রার ভবতোষ ভৌমিক, হবিগঞ্জ শাহজালাল (র.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুনুর রশিদ, সোনালী ব্যাংকের ময়মনসিংহের ভালুলকা শাখার সাবেক ব্যবস্থাপক আসাদুজ্জামান ও একরামুলক হক খান, টাঙ্গালের মধুপুর উপজেলা প্রকল্পের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম ও বগুড়ার কাহালুর বেলঘড়িয়ার বাসিন্দা আল আমিন।
দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে। তারা সবাই দুদকের মামলার আসামি।
ওএফ





