সম্প্রতি নারায়ণগঞ্জে অ্যাডভোকেট চন্দন সরকার হ্ত্যা সহ সারা দেশে অপহরণ গুম হ্ত্যার প্রতিবাদে বাংলাদেশ বার কাউন্সিলের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি এক মৌন মিছিলের আয়োজন করে। মিছিলটি সুপ্রিমকোর্ট আইনজীবী ভবনের সামনে থেকে কোর্ট চত্তর হয়ে মাজার গেইট দিয়ে প্রেসক্লাবে গিয়ে মানব বন্ধন করে।
মৌন মিছিল উত্তর মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এতে সাবেক সভাপতি জয়নাল আবেদীন,নিতাই রায় চৌধুরী,ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
এর আগে মিছিলটি মাজার গেটে পুলিশের বাধার মুখে পড়ে। তখন পুলিশ ও আইনজীবী নেতারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে মিছিল প্রেসক্লাবে যেতে স্বক্ষম হয়।
[b]ঢাকা,কেএ ১৪ (টাইম নিউজ বিডি)/[/b]
অপরাধ
প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করল আইনজীবীরা
সম্প্রতি নারায়ণগঞ্জে অ্যাডভোকেট চন্দন সরকার হ্ত্যা সহ সারা দেশে অপহরণ গুম হ্ত্যার প্রতিবাদে বাংলাদেশ বার কাউন্সিলের





