মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বাগেরহাটের আব্দুল লতিফ তালুকদার, খান আকরাম হোসেন ও সিরাজ মাস্টারের(কসাই সিরাজ) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সোমবার সকাল সাড়ে ১১ টায় ধানমিন্ডস্থ তদন্ত সংস্থার কার্যালয়ে (সেফহোমে) তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান তাদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেন।
এই তিনজনের বিরুদ্ধে হত্যা,গণহত্যা,অগ্নিসংযোগসহ ৮ টি অভিযোগ আনা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে ৬৪ জনকে সাক্ষী করা হয়েছে। এ তদন্ত প্রতিবেদনে ৯ টি খন্ডে ৮৪০ পৃষ্টার তথ্যপ্রমান রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,তদন্ত কর্মকর্তা সানাউল হক,হেলাল উদ্দিন প্রমুখ।
ঢাকা, কেএ,২৫আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





