একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের চেয়ারম্যান জিন ল্যাম্বার্ট।
গত ২৩ অক্টোবর বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসমান জাহানের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
পাশাপাশি চিঠিতে ইউরোপীয় ইউনিয়ন মৃত্যুদণ্ডের সম্পূর্ণ বিরোধী বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া তার দেয়া চিঠিতে রিভিউ আবেদনে মৃত্যুদণ্ড কমিয়ে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার বিষয়টি বিবেচনা করতে আদালতের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ল্যাম্বার্ট জানান, "আমি এই বিশেষ মামলা নিয়ে উদ্বেগ জানাচ্ছি কারণ আমরা জানতে পেরেছি এই মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা না ও হতে পারে এবং যেটা আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায় বিচারের বেশ কিছু মানদণ্ডের বিপরীত।"
এমএ





