মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যূদণ্ডের সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
কামারুজ্জামানের বিরুদ্ধে আনিত ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রামাণিত হয়েছে। আর দু'টি প্রমাণিত হয়নি।
আপিল বিভাগের রায়ে ৩ নম্বর অভিযোগে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে।
তবে ১, ৫ ও ৬ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়েছে। এছাড়াও ২, ৪ ও ৭ নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
এর আগে ১৭ সেপ্টেম্বর বুধবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
কামারুজ্জামানকে গত বছরের ৯ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান।
ট্রাইব্যুনালের রায়ে হত্যা ও গণহত্যার দুটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আরও দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একটিতে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
কেএ/ এআর





