মঙ্গলবার (৩ অক্টোবর) বিশ্বব্যাংক ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এসব তথ্য তুলে ধরেন।
বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে ৫ দশমিক ৬ শতাংশে। দেশে ২০২৫ সালে ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে। দক্ষিণ এশিয়ায় ভারতে ৬ দশমিক ৩ ও মালদ্বীপে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে।
এনএইচ





