বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর বিয়াম মিলনায়তনে এলপিজির দাম নির্ধারণসংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে কারিগরি মূল্যায়ন কমিটি নতুন দামের প্রস্তাব তুলে ধরে।
নির্ধারিত দামে বাজারে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে না পারার অভিযোগ তুলে শুনানিতে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রতিনিধি অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান। একপর্যায়ে তিনি শুনানি বর্জন করেন।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিরা অংশ নেন।
কারিগরি মূল্যায়ন কমিটির প্রস্তাব ও ব্যবসায়ীদের দাবির মধ্যে দামের ব্যবধান রয়েছে। তবে গণশুনানিতে উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে চূড়ান্ত মূল্য নির্ধারণের সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকেই আসবে।
এস
















