অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরেই ঢাকার জিরো পয়েন্ট থেকে মাওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মানের লক্ষ্যে চুক্তি চুড়ান্ত করা হবে। তিনি জানান, ওই প্রকল্পের সম্ভাব্য ব্যয় হবে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। এতে সরকারের পক্ষ থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ প্রদান করা হবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র পরিচালনা পর্ষদ সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে আজ সোমবার দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।
এ সময় ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান ঢাকা চেম্বারের পক্ষ থেকে ১০টি সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আধুনিকায়ন, পুঁজিবাজার সংস্কার, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার কমানো, ব্যাংকিং খাতের কার্যক্রম আরো গতিশীল করা, দেশের বিভিন্ন প্রান্তে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ট্যাক্স নেট বৃদ্ধি করে কর হার হ্রাসকরণ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্প বাস্তবায়ন এবং কানেক্টিভিটি সহ প্রভৃতি বিষয় সমূহ স্থান পায়। ডিসিসিআই সভাপতি বলেন, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জণে বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের স্প্রেড ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
ঢাকা চেম্বারের সভাপতি দেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, দ্রুত বিদ্যুতায়নের প্রচেষ্টা বাস্তবায়ন, গ্যাস সংযোগ, রেল-সড়ক-নৌ-পথ এবং স্থল পথের উন্নয়ন, নৌ ও বিমান বন্দর সমূহের সম্প্রসারণ এবং উন্নয়ন সহ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর বস্তাবায়ন ও পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি)-র বিষয়ে সরকারের কার্যকর কৌশল গ্রহণের আহবান জানান। তিনি তৈরি পোষাক খাতের নতুন বাজার তৈরিতে সরকারের বিদ্যমান ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার আহবান জানান।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঢাকা-চট্রগ্রাম এবং ঢাকা-ময়মনসিংহ সড়ককে চারলেন উন্নীত করার কাজে দীর্ঘসূত্রিতার জন্য কাজে নিয়োজিত ঠিকাদারি কার্যক্রমের ধীরগতি কে দায়ী করেন।
অর্থমন্ত্রী বলেন, এ অর্থবছরের মধ্যে কর্পোরেট ট্যাক্স-এর বিদ্যমান হারের বিষয়ে পরিবর্তন আসতে পারে মর্মে অবহিত করেন। অর্থমন্ত্রী পিপিপি কার্যক্রমকে আরোও গতিশীল করার জন্য পিপিপি নীতিমালা সংষ্কার করার উপর গুরুত্বারোপ করেন।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ঋণের সুদের হার কমানোর বিষয়টি নিয়ে আরোও নতুন করে চিন্তা-ভাবনা করার সুযোগ রয়েছে এবং এ বিষয়ে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সুপারিশমালা প্রণয়নের আহবান জানান।
তিনি ঢাকা চেম্বার থেকে গৃহীত ২০০০ নতুন উদ্যোক্তা তৈরীর কার্যক্রমের বিষয়ে খোঁজ খবর নেন এবং ঢাকা চেম্বারের সভাপতি এ ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরেন।
ডিসিসিআই’ সভাপতি মোহাম্মদ শাহজাহান খানের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওসামা তাসীর এবং সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম, পরিচালক আবুল হোসেন, হায়দার আহমদ খান, এফসিএ, মোঃ ইফতেখারউদ্দিন (নওশাদ), হুমায়ুন রশীদ, মোঃ সবুর খান, নেসার মাকসুদ খান, রিজওয়ান-উর রহমান, মুক্তার হোসেন চৌধুরী, এস রুমি সাইফুল্লাহ, হোসেন এ সিকদার, মোঃ শোয়েব চৌধুরী, এ কে ডি খায়ের মোহাম্মদ খান এবং কে জি করিম সভায় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
জিরো পয়েন্ট-মাওয়া এক্সপ্রেসওয়ে নির্মান চুক্তি শিগগিরই: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরেই ঢাকার জিরো পয়েন্ট থেকে মাওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মানের লক্ষ্যে চুক্তি চুড়ান্ত করা হবে। তিনি জানান, ওই প্রকল্পের সম্ভাব্য ব্যয় হবে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার।





