প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫১৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিত্ততে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুতে পুঁজিবাজারে ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা সংগ্রহ করবে।
পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থে কোম্পানিটি ফ্যাক্টরির ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয়, গ্যাস জেনারেটর ক্রয়, ব্যাংক লোন পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাব বাবদ ব্যয় করবে।
২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক হিসেব অনুযায়ী এ কোম্পানির শেয়ারপ্রতি আয় ১.০৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ ১৪.১১ টাকা।
এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
সুহৃদ ইন্ডাস্ট্রিজের আইপিও অনুমোদন
প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫১৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।





