ইন্দোনেশিয়ার বালিক পানান থেকে ২৮ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে জাহাজটি রোববার (১৬ জুলাই) সকালে পায়রা বন্দরের জেটিতে ভীড়ে। জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ দশমিক ৯৮ মিটার, প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার এবং গভীরতা সাড়ে ৯ মিটার।
পায়রা বন্দরের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক বিভাগের উপপরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার সকালে এ জাহাজটিকে বন্দরের জেটিতে নিয়ে আসা হয়েছে।
এর আগে প্রায় এক লাখ ৭৫ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ, এ্যাথেনা, জাডোর, ওয়াই এম সুমিট ও সাগর কন্টা নামে আরও পাঁচটি জাহাজ বন্দরে আসে।
এন





