অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত বলেছেন, জিএসপি সুবিধা স্থগিত হওয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্লাস্টিক শিল্প। প্লাস্টিক শিল্পের উন্নয়নে সরকার উদার হস্তে সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৯ম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৪ উদ্বোধনকালে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্লাস্টিক শিল্পকে প্রসারের জন্য ব্যবসায়ীদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। প্লাস্টিক শিল্পের বিদ্যমান সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে উদ্যোগ নেবে শিল্প মন্ত্রনালয়। এ কাজে সহযোগিতা করবে অর্থ মন্ত্রণালয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডিপিপিএমইএ এর সভাপতি জসীম উদ্দিন, এফবিবিসিআই এর সভাপতি কাজী আকরামুদ্দিনসহ অনেকে
[b]ঢাকা,২০ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]