১ হাজার ৪১৯ কোটি টাকার ৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (১ম সংশোধিত), এর ব্যয় ১ হাজার ১৯৯ কোটি টাকা ও শিরনীর টেক হতে গাবতলী সেতু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প (সংশোধিত), এর ব্যয় ৯৪ কোটি টাকা এবং পল্লী অঞ্চলের দারিদ্র নারীদের উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ১৩১ কোটি টাকা।
একনেকে উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে ডিজিটাল বাংলাদেশের জন্য এনজিএন ভিত্তিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন প্রকল্প এবং ১১৫টি সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়নি।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় তিনি বলেন, প্রকল্পের আওতায় দেশের দারিদ্র্যতা নিরসণে ৫০ হাজার দরিদ্র নারীকে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য ১৫ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে। ২০৪টি উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ করা হবে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
১ হাজার ৪১৯ কোটি টাকার ৩ প্রকল্প অনুমোদন