আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১৯৭৩ সাল থেকে প্রতিবছর বাজেট নিয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হচ্ছে। এবারের সভায় মোট ৬১৭টা পরামর্শ নিয়ে আলোচনা হবে।
এছাড়া বিড়ি শিল্প ও গাড়ি আমদানির উপর কড়া নজরদারি আরোপ করা হবে বলেও জানান তিনি।
মুহিত বলেন, ২০১৫ সালের ব্যাট আইনেও সংশোধন আসছে। সর্বনিম্ন আয়কর সীমা ২ লাখ ২০ থেকে বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার করা হচ্ছে এবং তা আগামী ১০ বছরের জন্য নির্ধারিত থাকবে বলেও জানান অর্থমন্ত্রী।
সভাপতির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ বলেন, গত ছয় বছরে দেশের বাজেটের আকার বৃদ্ধি পেয়েছে ১২৫ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে বাজেটের আকার ছিল ১ লাখ ১০ হাজার ৫২৩ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরের জন্য এ আকার হতে যাচ্ছে ২ লাখ ৪৯ হাজার কোটি টাকা।
[b]ঢাকা,৮ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
অর্থনীতি
কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না : অর্থমন্ত্রী
আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ





