বুধবার (২০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা-২৩ দেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মুহাম্মদ রহমাতুল মুনিম ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আকিজ উদ্দীনের কাছে ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন।
সময় উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ ও ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিএফও মো. ফরিদ উদ্দীন এফসিএস প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি





