শেরে বাংলা নগরে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০ দলীয় জোটের অবরোধের ফলে জমছে না। সরকারের পক্ষ থেকে ‘নিরাপত্তা জোরদারের কথা প্রচার করলেও মানুষ ভয়-শঙ্কায় মেলায় আসছে না।
শনিবার `যানবাহনসহ সব ঠিকঠাক চললেও বিএনপি ডাকা অবরোধ চলছে। আর এখন রাজনৈতিক কর্মসূচি মানেই তো গাড়ি পোড়ানো, মানুষ হত্যা, ধাওয়া-পাল্টা ধাওয়া ইত্যাদি। তাই ভয় হয়, কখন কোন গাড়িতে কে আগুন দেয়।
মেলা সংলগ্ন এলাকা কাজী পাড়ার আব্বাস মিয়া মেলায় ফাস্টফুডের জিনিস কিনতে আসেন। তিনি বলেন, ‘এ মেলায় উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তসহ প্রায় সব শ্রেণির লোকেরাই আসে। সবাই যে কেনাকাটা করতে, তা না। কেউ কেউ ঘুরতে, আড্ডা দিতেও আসে। কেউ আসে দেখতে।
আজ শনিবার ঢাকা আন্তর্জাতিক মেলার ১০ম দিন। মাস হিসাবে মেলা ৩ ভাগের এক ভাগ সময় পার করছে। কিন্তু মেলার কোনো প্যাভিলিয়ন, স্টলই তখন পর্যন্ত খোলা হয়নি। তবে বেলা সাড়ে ১১টার নাগাদ প্রায় সবগুলো স্টল, প্যাভিলিয়নই খোলা হয়।
বেলা সাড়ে ১২টা/ ১টা থেকে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। পড়ন্ত বেলায় উপচে পড়া ভিড় জমে। স্টল, প্যাভিলিয়নে বিক্রয় কর্মীদের দাবি সহিংসতা না থাকলে হরতাল-অবরোধেও মেলা জমবে।
এ বাণিজ্য মেলায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, বৃটেন, জার্মানিসহ মোট ১৫টি দেশ অংশ নিচ্ছে। মেলায় বিদেশি প্রতিষ্ঠানের জন্য মোট ৪৮টি প্যাভিলিয়ন বরাদ্দ রয়েছে।
একে





