বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করে বলেছেন, পৃথিবীর অনেক দেশেই আমাদের জিএসপি সুবিধা বহাল রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে দুর্ভাগ্যক্রমে আমেরিকা জিএসপি সুবিধা স্থগিত করেছে। জিএসপি নিয়ে এতো কথা কেন, জিএসপি বন্ধ থাকার পরও আমরা ২শ বিলিয়ন ডলার রফতানি করেছি।
রানাপ্লাজা ধসে মৃতের সংখ্যা নিয়ে যেসব ভিডিও ক্লিপ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে তাতে দেশের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘১৯৭১: বাংলাদেশ এবং পূর্ব ও উত্তর-পূর্ব ভারত: স্মৃতি সত্ত্বা ভবিষ্যৎ’শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের শেষ দিনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রানা প্লাজা ধসে মৃতের সংখ্যা নিয়ে যেসব ভিডিও ক্লিপ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে তাতে আমাদের দেশের সুনাম ক্ষুন্ন হয়েছে। দক্ষিণ কোরিয়ার টেক্সাসে কারখানা দুর্ঘটনায় এতো লোক মারা গেলো তাদের তো কোনো ভিডিও ক্লিপ পাঠানো হলো না। চায়নায় ১ লাখ ৪৭ হাজার লোক মারা গেলো, কিন্তু তাদের নিয়ে তো কোনো নিউজ হলো না। এটা আমার মুখের কথা নয়, আমি আইএল’র রিপোর্ট অনুযায়ী বলছি। চীনে কারাখানা দুর্ঘটনায় প্রতিদিন শত শত লোক মারা যায়।
তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই আমাদের জিএসপি সুবিধা বহাল রয়েছে। জিএসপি বন্ধ থাকার পরও আমরা ২শ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি করেছি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৫ সালের পহেলা জানুয়ারি ডিউটি ফ্রি, কোটা ফ্রি পণ্য রপ্তানির সুযোগ দেবে চিলি সরকার।
ভারতের সঙ্গে সুসম্পর্কের কোনো বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা যদি ট্রানজিট নাও দেই ভারত আমাদের জন্য বসে থাকবে না। তারা বিকল্প ব্যবস্থা করবে। আমাদের এ বিষয়গুলো নিয়ে ভাবতে হবে।
ভারত সরকারের উদ্দেশে তোফায়েল বলেন, কোটা ফ্রি, ডিউটি ফ্রি পন্য রফতানির সুযোগ দিয়েছেন কিন্তু কিছু কিছু সমস্যাও রয়ে গেছে। যেমন আমাদের দেশের বিএসটিআই কর্তৃপক্ষ পণ্যের মান পরীক্ষার পর পাঠানো হলেও ভারত সরকার তা গ্রহণ করছেন না।
তিনি বলেন, আমার শুধু ট্যোবাকো, অ্যালকোহল আমদানি করতে পারি। অন্য কোনো পণ্যের ক্ষেত্রে সেসব সুযোগ দেওয়া হয়নি। অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভারতকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। কেননা ভারত হচ্ছে সাফটার অন্যতম প্রধান রাষ্ট্র।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৫ সালের পহেলা জানুয়ারি ডিউটি ফ্রি, কোটা ফ্রি পণ্য রফতানির সুযোগ দেবে চিলি সরকার।’
আবদুল মতলুব আহমেদের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন-বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। দুই দিনব্যাপী সেমিনারের চতুর্থ কর্ম অধিবেশনে বক্তা হিসেবে ছিলেন, অধ্যাপক আবুল বারকাত, ত্রিপুরা থেকে আগত অধ্যাপক এম এম আকাশ, শ্রী এম এল দেবনাথ, আসামের শ্রী রুপম গোস্বামী প্রমুখ।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]